ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হলেন কাইলি জেনার

Link Copied!

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন মার্কিন মডেল, রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি। ২০ বছর বয়সি কাইলির সন্তানের বাবা তার বয়ফ্রেন্ড মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কট।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাইলি। সেখানে লেখা রয়েছে, ‘সকল প্রকার জল্পনা-কল্পনার মুহূর্তে আপনাদের অন্ধকারে রাখার জন্য আমি দুঃখিত। আমি বুঝি, আমার সকল পথচলার সঙ্গে থাকতে আপনারা অভ্যস্ত হয়ে পড়েছেন। একমাত্র আমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সম্মুখে আনতে চাইনি। আমি জানতাম জীবনের এই মুহূর্তে আমাকে ইতিবাচক, চাপমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে। কীভাবে থাকতে হবে সেটিও আমার জানা ছিল। কোনো ব্রেকিং নিউজ বা অর্থের মাধ্যমে খবর প্রকাশ করার পরিকল্পনা আমার ছিল না। আমি জানতাম আমার চাপ ও আবেগের সবকিছু শিশুর ওপর প্রভাব ফেলত। এ জন্যই আমি এই পথ বেছে নিয়েছিলাম।’
অন্তঃসত্ত্বা হওয়া আমার কাছে সবচেয়ে সুন্দর এবং জীবনকে বদলে দেওয়ার মতো একটি বিষয় ছিল। এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার বন্ধু বিশেষ করে পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞ তারা যতটুকু সম্ভব বিষয়টি গোপন রেখেছেন। ১ ফেব্রুয়ারি আমার সুন্দর ও সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে অপেক্ষা করতে পারলাম না। এমন আনন্দ ও ভালোবাসা কখনই পাইনি। সবকিছু বুঝতে পারার জন্য ধন্যবাদ।’
গত বছরের এপ্রিলে মার্কিন র‌্যাপার টায়গার সঙ্গে বিচ্ছেদ হয় কাইলির। এরপর ট্রাভিস স্কটের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তারপর সেপ্টেম্বরে কাইলির মা হওয়ার বিষয়টি প্রথম শোনা যায়। তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।