ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিযোগিতামূলক লড়াইয়ের কথা জানালেন চান্দিমাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই শেষে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিংয়ে জয়ের সুয়োগ তৈরির পরও শেষপর্যন্ত ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অভিজ্ঞতায় এগিয়ে থাকা শ্রীলঙ্কাকে। আগামীকাল ঢাকা টেস্ট শুরুর আগেও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার কথা জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।
চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াকে চ্যালেঞ্জিং বলে জানিয়েছিলেন চান্দিমাল। ঢাকা টেস্ট শুরুর আগেও বদলে যাওয়া বাংলাদেশকে ছোট করে দেখছেন না লঙ্কান অধিনায়ক। আজ সাংবাদিকদের উদ্দেশ্যে এ প্রসঙ্গে চান্দিমাল বলেন, ‘তারা (বাংলাদেশ) সত্যিই ভালো, বিশেষ করে ঘরের মাঠে। তারা এখানে ভালো পারফর্ম করছে। আমরা কখনো তাদের ছোট করে দেখিনি। তারা সত্যিই ভালো ক্রিকেট খেলছে। ওয়ানডের তুলনায় টেস্ট দলে আমাদের বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। এখানেও ভালো করা আমাদের জন্য চ্যালেঞ্জিং তবে কন্ডিশন ও তাদের খেলোয়াড় বিবেচনায় আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। আমরা সেগুলো বাস্তবায়ন করতে চাই।’
প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাতশ’র বেশি রান করেও জয়ের স্বাদ নিতে পারেনি শ্রীলঙ্কা। অভিজ্ঞ দল নিয়ে ঢাকা টেস্টে প্রতিশোধ নয় বরং প্রতিযোগিতামূলক লড়াইয়ের কথা জানিয়ে চান্দিমাল বলেন, ‘আমরা কোন দল থেকে প্রতিশোধ নিতে চাই না । আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। ওটাই আমাদের আসল লক্ষ্য। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনার পক্ষে আসবেই।’