ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করছেন অভিনেত্রী শ্রিয়া সরন

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক দশকের বেশি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। আগামী মার্চে বিয়ের পিঁড়িতে বসছেন এ অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বয়ফ্রেন্ডের সঙ্গে আগামী মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রিয়া। কয়েকদিন আগে পরিচয় হলেও এরই মধ্যে তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নেয়ার পরিকল্পনা করেছেন তারা। হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে এখন রাশিয়ায় অবস্থান করছেন শ্রিয়া। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ভারতের রাজস্থানে।
শ্রিয়া সরন অভিনীত সর্বশেষ সিনেমা পয়সা উসুল। এতে নান্দামুরি বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করেন তিনি। এ ছাড়া তার হাতে আছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে নারাগাসুরন সিনেমায় অরবিন্দ স্বামীর বিপরীতে, তারকা সিনেমায় নানা পাটেকরের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী। মালায়ালাম সিনেমা সল্ট অ্যান্ড পিপার’র রিমেক হচ্ছে তারকা। এ ছাড়া তেলেগু ভাষার বীরা ভোগা বসন্ত রায়ালু সিনেমাতেও অভিনয় করবেন তিনি। এতে সুধির বাবুর সঙ্গে জুটি বাঁধবেন শ্রিয়া।