ঢাকাWednesday , 7 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি মারিয়ার হ্যাটট্রিকে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টারে পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ দ্বিতীয় সারির দল দুর্বল সোশো বলে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ কাপের ম্যাচে খেলতে নামে পিএসজি। আর এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে অ্যাঙ্গেল ডি মারিয়ার হ্যাটট্রিকে ৪-১ ব্যাবধানের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ফরাসি ক্লাবটির।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। ফলে ম্যাচের প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দিতে সক্ষম হন ডি মারিয়া। তবে ম্যাচের ১৩ মিনিটে সেটি শোধ করে ফেলে সোশো। এ সময় স্বাগতিক মিডফিল্ডার মার্তিন দুর্দান্ত এক হাফ ভলিতে এ গোলটি করেন।
ম্যাচের ২৭ মিনিটে এডিনস কাভানি দ্বিতীয় গোলটি করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।বিশ্রাম শেষে প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠান ডি মারিয়া। ম্যাচের ৫৭তম মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান বাড়ান ডি মারিয়া। আর ৬১তম মিনিটে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন উইঙ্গার। শেষপর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই শেষ আট নিশ্চিত হয় উনাই এমেরির দলটির।