ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ‘তোলপাড়’ করবেন মুনমুন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের অতি পরিচিত নাম মুনমুন।বিভিন্ন সময় মুনমুনকে নিয়ে চলচ্চিত্রাঙ্গণে উঠেছে সমালোচনার ঝড়। সব সমালোচনা পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন তিনি। এ পর্যন্ত মুনমুন অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮৫।যার বেশিরভাগই ব্যবসাসফল।মাঝে বেশ কিছুদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে এখন চলচ্চিত্রে তাকে পুনরায় কাজ করতে দেখা যাবে। ‘তোলপাড়’ শিরোনামে নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
তরুণ নির্মাতা মিজান আফসারি সিনেমাটি পরিচালনা করবেন। সেখানে মুনমুনকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘একটু বেছে বেছে কাজ করছি। বেশকিছু সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু চরিত্র ভালো না লাগায় করা হচ্ছে না। ভালো চরিত্র পেলেই কাজ করব। মিজান ভাইয়ের ছবিতে আমার চরিত্রটি পছন্দ হয়েছে। সেখানে খল চরিত্রে অভিনয় করবো। তাছাড়া এর আগেও আমি মিজান ভাইয়ের সিনেমায় কাজ করেছি। তিনি ভালো কাজ করেন। সব কিছু বিবেচনা করেই রাজি হয়েছি।’
‘তোলপাড়’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সনি রহমান ও মৌমিতা মৌ। সম্প্রতি কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মুনমুন। সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্রে খুব বেশি কাজ না করলেও দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত স্টেজ পারফর্ম করছেন তিনি।