ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর সোহম, কনে মাহি

Link Copied!

বিনোদন প্রতিবেদক : কনে সাজে বিয়ের পিঁড়িতে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর অন্যদিকে বর সাজে বসে সোহম চক্রবর্তী। তাদের পাশে বসে পুরোহিত। একটি স্থিরচিত্রে এমনটাই দেখা যায়। কৌতূহলী পাঠক অন্যকিছু ভাবার আগেই বলছি, এটি বাস্তবের কোনো দৃশ্য নয়। ‘তুই শুধু আমার’ সিনেমার একটি দৃশ্যে এমনটা দেখা যাবে।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনা নির্মাণ করা হচ্ছে ‘তুই শুধু আমার’ সিনেমাটি। গত বছর লন্ডনে এর শুটিং শুরু হয়। মাঝে বেশ কিছুদিন এর দৃশ্যায়ন বন্ধ ছিল। সম্প্রতি কলকাতায় সিনেমাটির শেষ লটের দৃশ্য ধারণ হয়। মাহি-সোহমের বিয়ের দৃশ্যের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়।
‘তুই শুধু আমার’ সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও ঢাকার অনন্য মামুন। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। এতে মাহি-সোহম ছাড়া আরো অভিনয় করছেন ঢাকার আমান রেজা ও কলকাতার ওম। চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।