ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত রয় ও প্লাঙ্কিত

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ড। ওই সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বেশ আত্মবিশাসী ইংলিশরা। তবে ত্রিদেশীয় সিরিজের শুরুতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় ও লিয়াম প্লাঙ্কিতকে নিয়ে শঙ্কা রয়েছে।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। কিন্তু ইনজুরির কারণে সফরকারী দলের ওপেনার জেসন রয় ও লিয়াম প্লাঙ্কিতকে নিয়ে শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে পিঠের চোটে ভুগছেন রয়। এছাড়া সবশেষ সিরিজে সিডনিতে তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর এখনো মাঠের বাইরে রয়েছেন প্লাঙ্কিত। এছাড়া ক্রিস জর্ডান ও অ্যালেক্স হেলস চোটে ভুগলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দলে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইংলিশ অধিনায়ক উইয়ন মরগান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে কিউইদের বিপক্ষে ৭ উইকেট জয় পেয়েছে অসিরা। তাদের এমন দাপুটে জয়ে বড় ভূমিকা স্বাগতিক বোলার আন্দ্রে টাই (৪/২৩) ও বিলি স্টানলেকের (৩/১৫)। প্রথম ম্যাচে জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষেও ছন্দে থাকার প্রত্যাশা থাকবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার।