ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচের শেষের দিকে গোল করে দলকে হারের হাত থেকে বাঁচান জেরার্ড পিকে। দলের হয়ে ওই গোলের পর স্বাগতিক এস্পানিওলের দর্শকদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক উদযাপন করেন তিনি। আর মাঠে এমন বাজে আচরণের জন্য শাস্তি পেতে পারেন স্প্যানিশ এ ডিফেন্ডার।
দর্শকদের উদ্দেশ্য করে এমন আক্রমণাত্মক উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন পিকে। গোল হজমের পর স্বাগতিক গ্যালারি যখন স্তব্ধ তখন দর্শকদের লক্ষ্য করে দুই হাতের আঙ্গুল উঁচিয়ে অদ্ভূত উদযাপন করেন পিকে।
ম্যাচের ৮২ মিনিটে দর্শকদের উদ্দেশ্য করে এমন বাজে উদযাপনের জন্য ইতমধ্যেই পিকেকে নিন্দা জানিয়েছে স্প্যানিশ লা লিগা। এবার শাস্তি অপেক্ষা করছে তার জন্য। স্প্যানিশ গনমাধ্যম এল পার্তিদাজো ডি লা কাদেনা কোপে জানিয়েছে এমন বাজে উদযাপনের জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে।