ঢাকাTuesday , 6 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় আফগানিস্তানের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে গতকাল রাতে মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শারজায় ওই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছে আফগানরা।
টস জিতে গতকাল রাতের ম্যাচে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগানিস্তান অধিনায়ক আসঘার স্টানিকজাই। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখেই জয়ে পৌঁছে যায় আফগানরা।
১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন মোহাম্মদ নবী। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ শাহজাদ। এছাড়া শারাফুদ্দিন আশরাফ ১৮ ও শফিকুল্লাহ ১৪ রান করেন।
এর আগে আফগানিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ ৩৪ রানের ইনিংসে খেলতে সক্ষম হয়েছেন সোলোমন মিরে। তার সঙ্গে ওপেনিংয়ে নামা হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে ১৮ রান। শেষ দিকে ২৭ রানে অপরাজিত ছিলেন ম্যালকম ওয়ালার। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় দলীয় ১২০ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।
বল হাতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন স্পিনার রশিদ খান। ২টি উইকেট নেন শারাফুদ্দিন আশরাফ। এছাড়া আফতাব আলম, গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী ১টি করে উইকেট নেন। বল হাতে ১ উইকেটের পর ব্যাট হাতে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান মোহাম্মদ নবী।