নিজস্ব প্রতিবেদক : কানাডার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় রেজিনা ইউনিভার্সিটির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। প্রতিনিধি দলটি আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। এ সময় আগ্রহী শিক্ষার্থীরা ঐ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
বাংলাদেশের উচ্চশিক্ষা কনসালটেন্সি প্রতিষ্ঠান ভিসা রিপাবলিক সেন্টার-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মি. থমাস রেইমার আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ১৪ ডিআইটি রোড, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকাস্থ ভিসা রিপাবলিক সেন্টারে এবং ৯ ফেব্রুয়ারি খুলনার হোটেল সিটি ইন-এ অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ে ভর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পেতে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সামিয়াল হাসান (মোবাইল: ০১৭৯৯-৬৪৬৪৯৭) অথবা আরিফ সৈয়দ (মোবাইল: ০১৯০৫-০৪৩৩৬৯)-এর সাথে যোগাযোগ করতে পারেন।
রেজিনা ইউনিভার্সিটি কানাডা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোর কমিউনিটি স্টেকহোল্ডার, সরকারি সংস্থা এবং ফান্ডিং এজেন্সির সাথে কার্যক্রম পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং কমিউনিটি ডেভেলপমেন্টে সহযোগিতা প্রদানের পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত। উচ্চ শিক্ষা প্রসারের লক্ষ্যে দেশ-বিদেশে বিনিময় চুক্তির আওতায় বিগত ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে পৃথিবীর ৩১টি দেশে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়টির রয়েছে প্রসিদ্ধ ফ্যাকাল্টি ও গবেষক।

