ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমিতাভ, শাহরুখ, সালমানকে আমিরের চ্যালেঞ্জ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে নানা মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও নিজেদের বন্ধু বলেই দাবি করেন তারা। তবে এবার আমিতাভ, শাহরুখ, সালমানকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট।
পাঠকরা হয়তো কিছুটা বিচলিত হয়ে উঠেছেন, কেনই বা হঠাৎ আমির সবাইকে চ্যালেঞ্জ ছুড়ছেন। আর এই চ্যালেঞ্জটাই বা কী?
কয়েকদিন পরই প্রেক্ষাগৃহে আসছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা প্যাডম্যান। এ সিনেমার মুক্তিকে সামনে রেখে প্যাডম্যান চ্যালেঞ্জ চালু করেছেন অভিনেত্রী ‍টুইঙ্কেল খান্না। প্রথম ব্যক্তি হিসেবে তিনি চ্যালেঞ্জ ছুড়েন আমিরকে।
সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন পিকে অভিনেতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে স্যানিটারি প্যাড হাতে একটি ছবি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে আমির লিখেছেন, ‘ধন্যবাদ মিসেস ফানিবোনস (টুইঙ্কেল খান্নার টুইটার নাম)। হ্যাঁ আমার হাতে একটি প্যাড এবং এতে লজ্জার কিছু নেই। পিরিয়ড একটি স্বাভাবিক ব্যাপার। প্যাডম্যান চ্যালেঞ্জ কপি, পেস্ট করে একটি প্যাড হাতে ছবি পোস্ট করে আপনার বন্ধুকে চ্যালেঞ্জ জানান। আমি অমিতাভ বচ্চন, শাহরুখ ও সালমানকে চ্যালেঞ্জ জানাচ্ছি।’
ভারতের তামিলনাড়ুর অরুনাচালম মুরুগানানথাম নামের এক ব্যক্তিকে নিয়ে তৈরি হয়েছে প্যাডম্যান সিনেমার গল্প। যিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশন নিয়ে কাজ করছেন। এ ছাড়া তিনি স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রও আবিষ্কার করেন। তিনি ২০১৬ সালে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে একজন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ভারতীয় সরকারের কাছ থেকে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। স্থানীয়দের কাছে তিনি ‘স্যানিটারি ম্যান’ নামেও পরিচিত।
প্যাডম্যান সিনেমাটির প্রযোজনায় রয়েছেন টুইঙ্কেল খান্না। এটি পরিচালনা করেছেন আর. বালকি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। আরো অভিনয় করেছেন- রাধিকা আপ্তে, সোনম কাপুর প্রমুখ। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।