ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকার জন্য আরেক দুঃসংবাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে এবি ডি ভিলিয়ার্স খেলতে পারছেন না। অন্তত চতুর্থ ম্যাচের আগে তার ফেরার সম্ভাবনাও নেই। প্রথম ম্যাচে পাওয়া চোট নিয়ে ওয়ানডে সিরিজ তো বটেই, টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার আরো এক দুসংবাদ শুনল দক্ষিণ আফ্রিকা। বাঁহাতের কবজির চোটে বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক।
সেঞ্চুরিয়নে রোববার ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে হারা দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোটটা পেয়েছেন ডি কক। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ও মেডিক্যাল টিমের প্রধান মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল টিম তাকে আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত করবে।
ডি ককের কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডে থাকা হেনরিখ ক্লাসেন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হেরে ছয় ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।