ঢাকাMonday , 5 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ে দলে ভিটরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশনে বৈধতা পাওয়ার পর জিম্বাবুয়ে দলে জায়গা পেয়েছেন ব্রিয়ান ভিটরি। আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বাঁহাতি এ বোলারকে দলে নিয়েছে জিম্বাবুয়ের নির্বাচকরা।
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ভিটরিকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৬ সালের ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা পান তিনি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আবারও ক্রিকেটে ফিরছেন তিনি। গত সপ্তাহে কেনিয়া ‘এ’ দলের বিপক্ষে ৩ উইকেট নিয়ে নিজের ফর্মের কথা জানান দিয়েছেন ভিটরি।
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সোলমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ব্রিয়ান ভিটরি, তেন্দাই চিসোরো, ব্লেসিং মুজারাবানি, রাইয়ান বার্ল, তেন্দাই চাতারা, কাইল জারভিস।