ঢাকাSunday , 4 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৈশোরে হেনস্তার শিকার হয়েছেন দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সদ্য মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর পদ্মাবত সিনেমাটি। এ নিয়ে অনেক হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। এ জন্য বিশেষ নিরাপত্তাও দেয়া হয় এ অভিনেত্রীকে। তবে দীপিকা জানিয়েছেন, ভয় কী জিনিস তিনি তা জানেন না।
দীপিকা জানান, অনেক ছোট থেকেই নিজের বিষয়ে প্রতিবাদ করতে জানেন তিনি। আর তার প্রতি মা-বাবারও রয়েছে অগাদ বিশ্বাস। এরপর তার কৈশোরের একটি ঘটনার বর্ণনা দিয়ে দীপিকা বলেন, ‘আমার বয়স তখন ১৪/১৫ বছর। এক সন্ধ্যায় পরিবারের সবার সঙ্গে রাস্তায় হাঁটছিলাম। খুব সম্ভবত একটি রেস্তোরাঁয় খাবার খেয়ে ফিরছিলাম। আমার বোন ও বাবা একটু আগে হাঁটছিল, মা ও আমি পেছনে হাঁটছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার শরীর স্পর্শ করে চলে যায়। কোনো কিছু হয়নি এমন ভাব করতে পারতাম, কিন্তু আমি ঘুরে ওই ব্যক্তিকে অনুসরণ করি। এরপর মাঝ রাস্তায় ওই ব্যক্তির জামার কলার ধরে থাপ্পড় দিয়ে চলে আসি। সেই দিন থেকে আমার মা-বাবা জানেন, আমি নিজেই আমার দেখভাল করতে পারি।’
পদ্মাবত সিনেমায় রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এ জন্য তার নাক কাটার হুমকি দেয়া হয়। ঘোষণা করা হয় পুরস্কার। এর পরিপ্রেক্ষিতে কৌতুক করে এ অভিনেত্রী বলেন, ‘আমার পা অনেক লম্বা। আমি আমার নাক অনেক পছন্দ করি, আপনারা আমার পা নিতে পারেন।’