ঢাকাSunday , 4 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির শীতকালীন ছুটি মঙ্গলবার থেকে

Link Copied!

ইবি প্রতিনিধি : আগামী মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে। এই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আশরাফুল আলম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবারের শীতকালীন ছুটি গত ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন উপলক্ষে নির্ধারিত ছুটি বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি পুনঃনির্ধারণ করা হয়। ছুটি চলাকলীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।