ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবধূর সঙ্গী প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : ব্রিটিশ যুবরাজ হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মের্কেলের বিয়ের খবর কারো অজানা নয়। গত বছরের নভেম্বরে বিয়ের ঘোষণা দেয়া হয়। ১৮ মে উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত হবে এ বিয়ের রাজকীয় অনুষ্ঠান। শোনা যাচ্ছে, বিয়েতে ব্রাইডসমেড বা নববধূর সঙ্গী হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি নন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী। একটি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ব্রাইডসমেড হওয়ার বিষয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা সেখানে যদি আমাকে দেখতে পান তা হলে জানতে পারবেন।’
কয়েকটি ব্রিটিশ পত্রিকা এরই মধ্যে প্রিয়াঙ্কার ব্রাইডসমেড হওয়ার খবরটি প্রায় নিশ্চিত করেছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে খুব শিগগির কেনসিংটন প্যালেস থেকে ব্রাইডসমেড কে হচ্ছে তার ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে। এর আগে যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে ব্রাইডসমেড হয়েছিলেন পিপা মিডলটন।
মেগান মের্কেলের বেশ ভালো বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। যুবরাজ হ্যারির সঙ্গে বাগদান হওয়ার পর হবু রাজ দম্পতিকে তাৎক্ষণিক অভিনন্দন জানানো ব্যক্তিদের তালিকায় প্রিয়াঙ্কাও ছিলেন।