ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে শ্রুতির বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। মাইকেল করসেল নামের এক ব্রিটিশ যুবকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই উড়ছে। বিভিন্ন জায়গায় প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। কয়েকদিন আগে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলন তারা। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতিও নাকি নিচ্ছেন। চলতি বছরই গাঁটছড়া বাঁধছেন এ জুটি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন শ্রুতি হাসান। এ সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি বলেন, ‘আমার পক্ষ থেকে উত্তর হচ্ছে ‘না’। আমি এ বছর বিয়ে করছি না। সুতরাং সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আমি বিয়ে করি এতে লুকানোর কিছু নেই। কিন্তু আমি এখন এটি করছি না। এই মুহূর্তে বিয়ে ছাড়াও আমার অনেক কাজ রয়েছে। এখন ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছি।’
ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকা দম্পতির মেয়ে শ্রুতি হাসান। বিয়ে নিয়ে মা-বাবার পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কিনা জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘আমার মা-বাবা এমন নয়। তারা সবসময়ই আমার সঙ্গে আন্তরিক এবং আমি আমার মতো করে জীবনযাপন করি। সুতরাং, তারা কখনই আমাকে বিয়ের ব্যাপারে কিছু বলেন না।’