ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডি ভিলিয়ার্সের পর ছিটকে পড়লেন ডু প্লেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ জয়ের পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা ভারতের বিপক্ষে হার দিয়ে হয়েছে তাদের। সেই হারের কষ্টের সঙ্গে এবার যোগ হয়েছে দলীয় অধিনায়ক ফাফ ডু প্লেসির ইনজুরি।
শুক্রবার প্রথম ওয়ানডেতে পাওয়া আঙ্গুলের চোটের কারণে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে আর খেলতে পারবেন না ডু প্লেসি। বাকি পাঁচটি ওয়ানডে ছাড়াও টি-টোয়েন্টি সিরিজেও তাকে দলে পাবে না প্রোটিয়ারা।
আঙ্গুলের চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে শেষ টেস্টে আঙ্গুলে চোট পাওয়ায় প্রথম তিনটি ওয়ানডে ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না তিনি। সীমিত ওভারে ডি ভিলিয়ার্সের পর দলীয় অধিনায়ক ডু প্লেসিকে হারানো এবার বড় চিন্তায় ফেলতে পারে দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের। ডু প্লেসির ডান হাতের আঙ্গুলে চোটে এবার বিকল্প খেলোয়াড় হিসেবে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফারহান বেয়ারদিয়েন।