ঢাকাSaturday , 3 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬, ৬, ৬, ৬, ৬, ৪- এক ওভারে ৩৪!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়তে পারলেন না ডেভিড উইলি। এক ওভারে ৩৪ রান নিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। ক্যানবেরায় শুক্রবার ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের অধিনায়ক নাথান লায়নের এক ওভারে ৫ ছক্কা ও এক চারে ৩৪ রান তোলেন উইলি। ইংল্যান্ড ম্যাচ জিতেছে ৮ উইকেটে।
উইলির ৩৬ বলে ৬টি করে চার ও ছক্কায় ৭৯ রানের ঝোড়ো ইনিংসে ১৩৭ রানের লক্ষ্যটা ইংল্যান্ড পেরিয়ে যায় ১২.৪ ওভারেই। উইলি ব্যাটিংয়ে ঝড় তোলার আগে হাত ঘুরিয়ে ৩২ রানে নেন ৩ উইকেট। ২৭ বছর বয়সি উইলি সীমিত ওভারের ক্রিকেটে ইয়র্কশায়ার ও তার প্রাক্তন কাউন্টি দল নর্থাম্পটনশায়ারের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। তবে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচে কখনো সাত নম্বরের ওপরে ব্যাটিং পাননি।
জেসন রয় ও অ্যালেক্স হেলসের চোটের কারণে শুক্রবার তিনি জেমস ভিন্সের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন। লক্ষ্য তাড়ায় দুজন সাড়ে ৬ ওভারে গড়েন ৮৭ রানের উদ্বোধনী জুটি। ভিন্সের বিদায়ে এ জুটি ভাঙার আগের ওভারে লায়নের প্রথম পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান উইলি। শেষ বলটা আর ছক্কা হাঁকাতে পারেননি, কাভার দিয়ে মারেন চার। তাতে এক ওভারে ৩৪ রান দেখার সাক্ষী হয়ে যায় ক্যানবেরার ৮ হাজার দর্শক।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় এটি যদিও অফিসিয়াল স্বীকৃতি পাবে না। থাকবে ‘অন্যান্য’ ম্যাচের তালিকায়। ইংল্যান্ডের জার্সিতে এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন উইলির।