ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফার্মহাউস বানিয়ে বিপাকে শাহরুখ

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বলিউড কিং’খ্যাত অভিনেতা শাহরুখে খানের মহারাষ্ট্রের আলিবাগের ফার্মহাউসটি ‘বেনামি সম্পত্তি’ আখ্যা দিয়ে বাজেয়াপ্ত করেছে ভারতীয় আয়কর বিভাগ। দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
অভিযোগ উঠেছে, জমিটি চাষাবাদের জন্য কেনা হয়েছিল কিন্তু তার পরিবর্তে ব্যক্তিগত ব্যবহারের জন্য ফার্মহাউস নির্মাণ করা হয়। এই সম্পত্তির পরিমাণ ১৯ হাজার ৯৬০ বর্গ মিটার এবং এর মূল্য প্রায় ১৪.৬৭ কোটি রুপি। বিলাসবহুল এ ফার্মহাউসে রয়েছে সুইমিং পুল, ব্যক্তিগত সমুদ্রতীর ও হেলিপ্যাড।
বিষয়টি সবার নজরে আসে গত বছর নভেম্বরে। যখন জানা যায়, এই সম্পত্তি সেখানকার ৮৭টি সম্পত্তির মধ্য একটি যেটির বিরুদ্ধে কোস্টাল রেগুলারিটি জোন’র আইন লঙ্ঘনের দায়ে পদক্ষেপ নেয়া যেতে পারে। একটি সূত্রের দেয়া তথ্যমতে, গত বছর ডিসেম্বরে বেনামি প্রপার্টি ট্র্যানজ্যাকশনস অ্যাক্ট-এর আওতায় এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।
আয়কর বিভাগ বিষয়টি ফয়াসালার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে বাজেয়াপ্তের বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে। শাহরুখকে এ বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে। অভিযোগের বিষয়টি নিশ্চিত হলে এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারবে আয়কর বিভাগ।