ঢাকাThursday , 1 February 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির কল্যাণে তৃতীয় পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে হেরেছিল পাকিস্তান। আজ এই দুই দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু কুইন্সটাউনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে।
তাতে লাভ হয়েছে পাকিস্তানের। গ্রুপ পর্বে আফগানিস্তানের থেকে ভালো অবস্থানে থাকায় তৃতীয় হয়েছে পাকিস্তান। প্রথমবার যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া আফগানদের চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তান ছিল ‘ডি’ গ্রুপে। তিন ম্যাচে দুই দলই দুটি করে জয় পেয়েছিল। পয়েন্টও ছিল সমান ৪। তবে নেট রানরেটে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। ফলে আজ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তান তৃতীয় হয়ে যুব বিশ্বকাপ শেষ করল। শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।