ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারলেন না সাইফরা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চম হতে পারল না বাংলাদেশ। পঞ্চম স্থান প্লে-অফে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরে ষষ্ঠ হয়েছে সাইফ হাসানের দল। কুইন্সটাউনে বুধবার বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকা সেটি পেরিয়ে যায় ৬৯ বল বাকি থাকিতেই।
টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৩ রান তুলতেই হারায় ৫ উইকেট! ওপরের দিকের চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অধিনায়ক সাইফ ১, মোহাম্মদ নাঈম ২, আমিনুল ইসলাম ৭, তৌহিদ হৃদয় করেন ১ রান। ছয়ে নামা মোহাম্মদ রাকিবের ব্যাট থেকে আসে ২।
এরপর দলকে টেনে তোলেন আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক আফিফ হোসেন। পাঁচে নামা আফিফ ষষ্ঠ উইকেটে শাকিল হোসেনের সঙ্গে ৯৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ৫৯ বলে ৭ চার ও ২ ছক্কায় আফিফ ৬৩ রান করে ফিরলে ভাঙে এ জুটি।
শাকিল নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৯ বলে ৬ চারে করেন ৬১ রান। এ ছাড়া কাজি অনিকের ১৩ ও টিপু সুলতানের অপরাজিত ১৮ রানে ৪১.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৭৮ রানের পুঁজি পায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাসার জোন্স ৩৩ রানে নেন ৫ উইকেট। ২৭ রানে ৩ উইকেট নেন আখোনা এমনায়াকা।
ছোট পুঁজি নিয়ে ৬৩ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। জিভেশান পিলেকে (১২) ফিরিয়ে দেন কাজী অনিক। ম্যাথু ব্রেটজেকের (৩৬) উইকেট নেন রনি হোসেন। তবে তৃতীয় উইকেটে হেরমান রলফেসের (৪৪*) ও রয়নার্ড ভন টন্ডারের (৮২*) ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।