ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমবাপের লাল কার্ড, ফাইনালে পিএসজি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবে সেটা পিএসজির জয়ের পথে বাধা হতে পারেনি। রেনেকে ৩-২ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে উনাই এমেরির দল।
এই নিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ কাপের ফাইনালে উঠল পিএসজি। আগের চারবারই শিরোপা জিতেছে তারা। টানা পঞ্চম শিরোপার লড়াইয়ে তারা মোনাকোর মুখোমুখি হবে।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে পিএসজির হয়ে একটি করে গোল করেছেন থমাস মেনিয়ের, মারকুইনোস ও জিওভানি লো সেলসো। ৫৮ মিনিটের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। শেষ দিকে দুই গোল শোধ করে রেনে।
আর এমবাপে ৬৩ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি লাল কার্ড দেখলেন।