ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাকির হোসেন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে জখম করে একদল মুখোশধারী দুর্বৃত্ত। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টায় তার মৃত্যু হয়। জাকির হোসেন উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল আলম জানান, জাকির হোসেন স্থানীয় যুবলীগ কর্মী। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত জাকির হোসেনকে ভুলতা তাঁতবাজারের পেছনে একটি নির্জন স্থানে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।