ঢাকাWednesday , 31 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে পিকআপ উল্টে নিহত ৩

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মুরগিবাহী একটি পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মুলাইদ এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন হালিম মিয়া (৪০) ও জামাল মিয়া (৩৫)। অপরজন অজ্ঞাত পুরুষ (৩০)। আহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মানিক (২২), অন্যজনের নাম সুমন (১৮)।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসাইন ও স্থানীয়রা জানায় , ময়মনসিংহ থেকে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ সকাল ৬টার দিকে এমসি বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে কিলোমিটার নির্দিষ্ট করণের জন্য স্থাপিত পিলারের ধাক্কা লেগে পিকআপটি উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হন দুইজন। তাদের শ্রীপুরের মাওনা আয়েশা হাসপাতালে পাঠানো হয়েছে।