নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন থেকে আনসার আল ইসলামের আসকারী দলের এক প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম ইসমাইল হোসাইন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী ট্রেনিং ম্যানুয়াল উদ্ধার করে র্যাব।
র্যাব-১০ এর অ্যাডিশনাল এসপি মহিউদ্দীন ফারুখ এ তথ্য জানান। তিনি জানান, আজ সকাল ৭টায় নারায়ণগঞ্জে থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ওই ট্রেনে ইসমাইল হোসাইন অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে গেন্ডারিয়া রেলস্টেশন ট্রেনটি থামলে তল্লাশি করা হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

