ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে ট্রাকের ধাক্কায় টুকু সুলতান (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার শহরের ঢাকা রোড বাবলাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুকু শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
নিহতের ভাই ইকু সুলতান জানান, তার ভাই টুকু রাজমিস্ত্রির কাজ করতেন। সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন মণিহার এলাকায় যাওয়ার জন্য। ঢাকা রোড বাবলতলা মোড়ে পৌঁছলে সামনের দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘একজন রাজমিস্ত্রি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই অরুণকুমার দাশ বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা হয়েছে।’