ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে গাড়ির চাকায় পিষ্ট দেহাবশেষ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একাধিক গাড়ির চাপায় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহাবশেষ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে দেহাবশেষটি উদ্ধার করা হয়।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে মাথার চুল দেখে লাশটি নারীর হতে পারে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসাইন ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এমসি বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয়। পরে তার ওপর দিয়ে একাধিক গাড়ি চলে যাওয়ায় নিহতের দেহটির কিছু অংশ সড়কে পিষে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সকালে দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।