ঢাকাTuesday , 30 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কদমতলিতে ‘বন্দুকযুদ্ধে’ ২ পুলিশসহ গুলিবিদ্ধ ৪

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীতে ডাকাতদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই পুলিশ ও ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত দলের সদস্যরা হলেন- মো. জালাল (৪৬) ও মো. শামীম (২৮)।
মঙ্গলবার সকালে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়াসা রোডে ৭-৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর আসে। এর ভিত্তিতে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে জালাল ও শামীম গুলিবিদ্ধ হয়। এ সময় দুজন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছে। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।