ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় সর্বসাধারণের অভিযোগ ও তাদের কথা জানাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ-বক্স বসিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রোববার বেলা ১১টায় সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ অভিযোগ বক্স বসানোর উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে শহরের ছয়টি স্থানে এ অভিযোগ বক্স বসানো হয়েছে। স্থানগুলো হলো- শহরের খুলনা রোড মোড়, সদর হাসপাতাল মোড়, নিউ মার্কেট মোড়, সঙ্গীতা সিনেমাহল মোড়, ইটাগাছা হাটের মোড় ও পিএন স্কুল মোড়।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ সময় বলেন, ‘যারা পুলিশের কাছে যেতে ভয় পায় বা নিজের পরিচয় গোপন রাখার ভয়ে পুলিশের কাছে গিয়ে তাদের অভিযোগ জানাতে পারে না, তাদের জন্য এই অভিযোগ বক্স বসানো হয়েছে। প্রতিদিন এখান থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সর্বসাধারণের অভিযোগ ও তাদের কথা জানতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। জেলা পুলিশ সার্বক্ষণিক বিষয়টি মনিটরিং করবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুর রহমান, পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মিজানুর রহমান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশেমীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।