ঢাকাSunday , 28 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বেল্লাল হোসেন (৪৫) নামের এক প্রাইভেটকার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে।
হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেল্লাল নামের এক প্রাইভেটকার যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাইভেটকারের যাত্রীরা শনিবার রাতে টেকেরহাটে যাত্রাগান উপভোগ করেন। সেখান থেকে মাগুরা ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।