ঢাকাSaturday , 27 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাতনামা (১২) এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাইকারটেক এলাকা থেকে কিশোরীর লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর কাইকারটেক এলাকায় ব্রিজের ঢালুতে বস্তাবন্দি লাশটি রেখে যায়। কিশোরীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখে স্কচটেপ দিয়ে বাধা ছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জব্বার (অপারেশন) জানান, উপজেলার কাইকারটেক ব্রিজের পূর্বপাশে সকালে এলাকাবাসী অজ্ঞাতনামা বস্তাবন্দি, হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো এক কিশোরীর লাশ দেখতে পায়। বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ওই কিশোরীর পরনে ছিল নীল আকাশী রঙের সালোয়ার ও কামিজ। সাদা প্লাস্টিকের বস্তায় লাশটি বাঁধা অবস্থায় ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।