ঢাকাSunday , 14 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধিজীবী হত্যার দোসররা এখনও সক্রিয়

Link Copied!

NAPনিজস্ব প্রতিবেদক : বুদ্ধিজীবী হত্যায় জড়িত ও যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক লীগ।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর এবং বুদ্ধিজীবী দিবস পালন-২০১৪’ উপলক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল, তারাই দেশে অপরাজনীতির ধারক-বাহক। তাদের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।’
বিচার দ্রুত সম্পন্ন ও রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘দুঃখজনক হলেও স্বাধীনতার ৪৩ বছর পর রাজাকারদের বিচার শুরু হয়েছে। এখন এ বিচার দ্রুত শেষ করার পাশাপাশি রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। আর এ দায়িত্ব অবশ্যই সরকারকে পালন করতে হবে।’
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ।