ঢাকাWednesday , 24 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Link Copied!

সাভার মৎস্য প্রশিক্ষণ একাডেমিতে ৫ দিনব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল আনোয়ারও উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র উদ্যোগে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি সাভার মৎস্য প্রশিক্ষণ একাডেমিতে ৫ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ে কর্মরত ২৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল আনোয়ার। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক এবং প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. মনোয়ার হোসেন।
ড. নজরুল আনোয়ার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি কর্মকর্তাদের শুদ্ধাচার, এপিএ, ইনোভেশনসহ বিভিন্ন বিষয়ে অধিকতর দায়িত্বশীল হওয়ারও পরামর্শ দেন। তিনি প্রশিক্ষণ আয়োজনকারীদেরও ধন্যবাদ জানান।
প্রশিক্ষণ কর্মশালায় ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণে তার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।