ঢাকাSunday , 14 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিজড়াদের জন্য আইন পাসে সহযোগিতার আশ্বাস

Link Copied!

fajleনিজস্ব প্রতিবেদক : হিজরা জনগোষ্ঠীর সামাজিক স্বীকৃতি ও উত্তরাধিকারসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনে বিশেষ আইন পাসে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
রোববার রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার কনফারেন্স সেন্টারে বন্ধু মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডেপুটি স্পিকার বলেন, ‘বর্তমান সরকার হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে। কিন্তু তাদের উত্তরাধিকার ও সব ধরনের সামাজিক স্বীকৃতির জন্য বিশেষ কোনো আইন নেই। ফলে তারা সামাজিকভাবে অবহেলিত হচ্ছে। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি বিল সংসদে উত্থাপন করলে সেটি পাস করার ক্ষেত্রে আমি সহযোগিতা করবো।’
তৃতীয় লিঙ্গের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, ইউএনএইডসের কান্ট্রি ডিরেক্টর লিও ক্যানি এবং এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজিশ আলী খান।