নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফতুল্লা থানায় নিয়ে আসে। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

