ঢাকাSaturday , 20 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়াতে নয়, হাওরের ফসল রক্ষা করতে এসেছি

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বেড়াতে কিংবা পিকনিক করতে আসিনি, হাওরের ফসল রক্ষার জন্য এখানে এসেছি।’
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরের ফসল রক্ষা বাঁধ পরির্দশনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্ষাকালে হাওরে যে পানি আসে তা থেকে সৃষ্ট বন্যায় ফসল নষ্ট হয়। মানুষের ভোগান্তি হয়। আমি কাজটি মন্ত্রণালয়ে বসেও করতে পারতাম। এখানে এসে দেখে গেলাম যে সমস্যাটা কী, কেন ফসল নষ্ট হয়, পানি কোথা থেকে আসে। এখানে খাল কাটা শুরু হয়েছে।’
শনিবার স্পিডবোটে করে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, গজারিয়া ক্লোজার, হালির হাওরের লক্ষ্মীপুর ক্লোজার, ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের মুহিনিপুরের ঢালা, সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরের নিয়ামতপুর বাঁধ, বিশ্বম্ভরপুর উপজেলার হালির হাওরের কোপাগাঙ পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া।