ঢাকাFriday , 19 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপকর্মের কারণেই খালেদা জিয়া জনবিচ্ছিন্ন

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : অতীত অপকর্মের কারণেই বেগম খালেদা জিয়া বা বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, রাজনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন হলে কি হবে সেটা ভাবার দরকার নাই। যখন ভোট হবে তখন ভাবলেই চলবে কতটা ভোট পাওয়া যাবে।’
শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এসএটিভির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘জনগণ মির্জা ফকরুল ইসলামের কাছে গিয়ে বলে আসে নাই যে, এই মুহূর্তে ভোট হলে ৮০ ভাগ ভোট তাদের দেবে। বিএনপির যে কতটুকু জনপ্রিয়তা আছে সেটা জনগণ দেখেছে। জনপ্রিয়তা থাকলে ২০১৪ সালের নির্বাচনে তারা অংশ নিত।’
তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি আগামী নির্বাচনে অংশ নিয়ে তারা প্রমাণ করুক কত ভাগ মানুষ তাদের পক্ষে আছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার জয়নূল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।