ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএনসিসি উপনির্বাচনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ১৩ জন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনি ও রোববার মেয়র পদে নির্বাচনে আগ্রহী ১৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
শনিবার থেকে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
শনিবার মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাসেল আশেকী এবং আদম তমিজি হক। এরপর বিজিএমইএর প্রাক্তন সভাপতি ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম আতিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী সমন্বয়ক ও ব্যক্তিগত সহকারী এ কে এম মিজানুর রহমান। মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম তোলেন গাজী আলমগীর। সাবেক অধ্যক্ষ শাহ আলম, প্রাক্তন সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, এফবিসিসিআইর পরিচালক হেলাল উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম ফরম সংগ্রহ করেন। রোববার ফরম সংগ্রহ করেন ব্যবসায়ী আবেদ মনসুর। তিনি আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং প্রাক্তন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের জামাতা। রোববার দুপুরে তার পক্ষে ছোট ভাই হাবিব মনসুর আরিফ ফরম সংগ্রহ করেন। এছাড়াও ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য অ্যাডভোকেট মমতাজ হোসেন মেহেদী, ইয়াদ আল ফকির (অবসরপ্রাপ্ত মেজর), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও শামীম হাসান।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।
ডিএনসিসির প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে বিজয়ী হন আনিসুল হক।
এর আগে আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বিতরণ করা হবে।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। ১৬ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীতালিকা চূড়ান্ত করা হবে।