নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ জানুয়ারি থেকে তৃণমূলে সফরে যাচ্ছে আওয়ামী লীগের ১৫টি দল।
রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে ১৫টি দল গঠন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত এই দলগুলো আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত জেলা, মহানগর, উপজেলা, থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবেন এবং স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
গঠিত দলগুলোর সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে সফরের দিন-ক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাদের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
আ.লীগের সাংগঠনিক সফরের ১৫ দলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

