জয়পুরহাট প্রতিনিধি : একাত্তরের ঘাতক এবং শান্তি কমিটির সদস্যের নাতী ও ছেলেসহ তিনজনকে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সমাবেশ করা হয়েছে।
রোববার দুপুরে কালাই উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অব্যাহতির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি ও সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীর কুশপুত্তলিকা দাহ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হালিমুল আলম জন, সদস্য রেজাউল করিম ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ প্রমুখ।

