ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে উপনির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। রোববার বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
দিনের শুরুতেই বেলা ১১টার দিকে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মনোনয়ন ক্রয় করেন। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে।