ঢাকাSunday , 14 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার প্রার্থী ঘোষণা করবে বিএন‌পি

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে বিএনপি থেকে মেয়র প্রার্থী কে হ‌বেন তা সোমবার রাতে ঘোষণা দেওয়া হবে। ম‌নোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবে। এরপর বিএনপি প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করবে।
রোববার দুপু‌রে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তি‌নি বলেন, ‘আমি আশা করছি, আগামীকালই হয় তো মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারের পর ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।’
তিনি জানান, যারা ধানের শীষের প্রার্থী হতে ইচ্ছুক, তারা আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করবেন। এরপর আগামীকাল বিকেল ৪টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেবেন। ওইদিন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন।
বিএন‌পির‌ চেয়াপারসন খা‌লেদা জিয়াসহ দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্যরা প্রার্থী‌দের সাক্ষাৎকার নে‌বেন।