
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিসিএস কৃষি এসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : বিসিএস (কৃষি) এসোসিয়েশনের ২০১৮-১৯ মেয়াদে নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গত ৫ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। নতুন সভাপতি মুহা. আনোয়ার হোসেন খান এবং মহাসচিব মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এ সময় কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এদিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র ফরিদপুর অঞ্চলের কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডিএই’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস সভাপতিত্ব করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সমস্যা সমাধানে ক্যাডার এসোসিয়েশনের করণীয়সহ বিভাগীয় কার্যক্রমের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন নতুন সভাপতি মুহা. আনোয়ার হোসেন খান এবং মহাসচিব মো. মোয়াজ্জেম হোসেন।

