ঢাকাWednesday , 10 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএস (কৃষি) এসোসিয়েশনের নতুন সভাপতি আনোয়ার হোসেন মহাসচিব মোয়াজ্জেম হোসেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিসিএস (কৃষি) এসোসিয়েশনের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। মুহা. আনোয়ার হোসেন খান সভাপতি এবং মো. মোয়াজ্জেম হোসেন নতুন কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন। এ কমিটি ২০১৮-১৯ মেয়াদে দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মাহবুবুল আলম, সহ-সভাপতি কাজী আফজাল হোসেন, যুগ্ম-মহাসচিব বিলকিস বেগম, যুগ্ম-মহাসচিব মোখলেছুর রহমান, সাংগঠনিক সচিব মোহাম্মদ সফিউজ্জামান, দপ্তর সচিব মোহা. আজম উদ্দিন, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ লিয়াকত হোসেন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মোহাম্মদ জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সচিব মো. আমিনুর ইসলাম, মহিলা বিষয়ক সচিব হোসনে আরা রীনা, অর্থ সচিব মোহাম্মদ বনি আমিন এবং কার্যনির্বাহী সদস্যগণ হলেন-মো. ফখরুল হাসান, ড. মোহাম্মদ আলী, রতন কুমার মন্ডল, মো. সাইফুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার।
সভাপতি মুহা. আনোয়ার হোসেন খান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগনিরোধ উইংয়ের উপপরিচালক (রপ্তানি) হিসেবে কর্মরত আছেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
মহাসচিব মো. মোয়াজ্জেম হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) হিসেব কর্মরত আছেন। বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো. মোয়াজ্জেম হোসেন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা।