ঢাকাMonday , 8 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতবস্ত্র বিতরণে উত্তরবঙ্গে যাচ্ছে আ.লীগ প্রতিনিধিদল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া উত্তরবঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদল। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সোমবার পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির কারণে পূর্বঘোষিত আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এই সভা অনুষ্ঠিত হবে।