ঢাকাSaturday , 6 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুলেটই হাসিনার ক্ষমতার উৎস : খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যালট নয়, বুলেটই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার উত্স বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার জাতীয় নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ওই টুইটে খালেদা জিয়া বলেন, বিশ্ব দেখল, ব্যালট নয়, বুলেটই শেখ হাসিনার ক্ষমতার উৎস। ৫ জানুয়ারির ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন বাংলাদেশিদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত।
ওই টুইটে খালেদা জিয়া আরো বলেন, জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।