ঢাকাThursday , 4 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার গাড়ি যেন পদ্মাসেতুতে না উঠে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পদ্মাসেতুতে না উঠতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এই স্থাপনা তৈরি হলে সেতুর বদলে ফেরি দিয়ে চলাচল করতে হবে বলেও সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন ক্ষমতাসীন দলের এই নেতা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে হাছান এসব কথা বলেন। পদ্মা সেতুতে না উঠতে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্য এবং বিএনপি-জামায়াতের ‘জ্বালাও পোড়াও, দূর্নীতির’ প্রতিবাদে এই কর্মসূচি পালন করে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
হাছান মাহমুদ বলেন, ‘আপনি (খালেদা জিয়া) দয়া করে পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালাবেন না। আপনি পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি দিয়ে যাবেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালাবেন না।’
গত ২ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে খালেদা জিয়া পদ্মাসেতুতে চলাচল না করতে জনগণকে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে সরকার। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। এ সেতুতে কেউ উঠবেন না। এই সেতুকে রিস্ক আছে।’
এই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, ‘আপনার সব কিছুতেই জোড়াতালি দেওয়া। আপনার বয়সে জোড়াতালি, সার্টিফিকেটে জোড়তালি, সব কিছুতেই জোড়াতালি দেওয়া। তাই আপনি পদ্মাসেতুতেও জোড়াতালি দেখছেন।’
‘তিন বছর আগে আপনি বলেছিলেন এই সরকার পদ্মাসেতু করতে পারবে না। কিন্তু সেতুর কাজ যখন ৫০ শতাংশ শেষ হয়েছে তখন বলছেন সেতুর উপর দিয়ে কেউ চলাচল করবেন না। কেউ গাড়ি চালাবেন না।’
‘আজ খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। লন্ডন থেকে খালেদা জিয়ার শারীরীক চিকিৎসা করে এসেছেন। এখন মানসিক চিকিৎসা করানো দরকার। ’