ঢাকাSaturday , 13 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু স্বাধীনতা দিলেও মুক্তি দিতে পারেননি

Link Copied!

Mujammelনিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে সারা জীবনে তার কথা ও কাজের মধ্যে কোনো গড়মিল ছিল না। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কিন্তু মুক্তি দিয়ে যেতে পারেননি। তিনি দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে সেই কাজ শুরু করেছিলেন।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়েজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ মৃত্যুঞ্জয়ী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত। ওই নির্বাচন বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে। এর প্রমাণ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশের প্রার্থীদের জয়লাভ।’
‘বঙ্গবন্ধু জীবিত থাকলে দেশের রাজনীতি নিয়ে বিদেশিরা নাক গলানোর সাহস পেত না’ বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ আগামী ১০ বছর ক্ষমতায় থাকতে পারলে মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নয়ন হবে।’ ‘সরকারকে ব্যবসাবান্ধব সরকার’ বলেও অভিহিত করেন তিনি।
সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ।