ঢাকাMonday , 1 January 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন সিমন্স

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ফিল সিমন্স। ঢাকায় এসে সাক্ষাৎকারও দিয়ে গিয়েছিলেন বিসিবিতে। তবে বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই অলরাউন্ডার।
গত আগস্টে লালচাঁদ রাজপুতের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর পর থেকেই নতুন কোচ খুঁজছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শনিবার নিয়োগ পাওয়া সিমন্সের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে এসিবির। আগামী ৮ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন ক্যারিবীয় এই কোচ।
আফগানিস্তানের নতুন কোচ হিসেবে সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট আগামী ফেব্রুয়ারিতে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ। যেখানে দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে আফগানিস্তান।
সেই সিরিজের পর মার্চে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে আফগানরা। আর বছরের শেষ দিকে আফগানিস্তান ভারতে যাবে নিজেদের অভিষেক টেস্ট খেলতে। টেস্টের ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি।